1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট করা হয়েছে সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ। সোমবার (২২ মে) দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বক্তব্যদাতা বিএনপির নেতাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে বিএনপির ওই নেতার বাড়ি অভিমুখে যাত্রা করবে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী শাখা।” এসময় জামায়েত-শিবির, ছাত্রদলকেও প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

প্রসঙ্গত, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি।

সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST