1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পৌরসভা থেকে ব্যক্তিগত গাড়ির তেল নিয়ে ফেঁসে গেলেন সাবেক মেয়র - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পৌরসভা থেকে ব্যক্তিগত গাড়ির তেল নিয়ে ফেঁসে গেলেন সাবেক মেয়র

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে পৌর তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে তেলের খরচ ও ভুয়া নিয়োগ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান। মুক্তার আলী আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

দুদক জানায়, মেয়র থাকাকালে (২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত) পৌরসভার সরকারি গাড়ি না থাকায় মুক্তার আলী ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। তবে নিয়ম অনুযায়ী পৌর পরিষদ ও সরকারকে অবহিত না করেই তিনি প্রতিদিন ৭ লিটার করে মোট ১৩ হাজার ৫৫ লিটার জ্বালানি তেলের খরচ দেখান। এতে পৌর তহবিল থেকে তিনি পান ১২ লাখ ৫৪ হাজার ৫৮৫ টাকা। এছাড়া ১ লাখ ৯৭ হাজার ৪১৫ টাকা অগ্রিম নিলেও কোনো ভাউচার দাখিল বা সমন্বয় করেননি। এভাবে তিনি মোট ১৪ লাখ ৫২ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ।

অন্যদিকে মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নুরুজ্জামান নাইম, শামীম আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান, সঞ্জিব কুমার সাহা ও আবু সাঈদ নামে পাঁচজনকে দৈনিক মজুরির ভিত্তিতে পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগ দেখান। বাস্তবে তাদের নিয়োগ না দিয়েও তাদের নামে ৪ লাখ ৪৮ হাজার টাকা বেতন-ভাতা তোলা হয়।

দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, “ভুয়া নিয়োগ দেখিয়ে টাকা আত্মসাৎ করা এবং তেলের নামে নিয়ম না মেনে অর্থ গ্রহণ করা—দন্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ। এজন্য মুক্তার আলীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST