1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুলিশ সদর দপ্তরে আগুন : জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িক বন্ধ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

পুলিশ সদর দপ্তরে আগুন : জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িক বন্ধ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন এরই মধ্যে ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দপ্তরের ব্যারাকে। এরই জেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেড কোয়ার্টার।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা পৌনে ১২টা দিকে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

 

সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে বঙ্গবাজারের ৫টি মার্কেট। আগুন পুলিশ হেড কোয়ার্টারের সীমানা প্রাচীর ঘেঁষা চারতলা ব্যারাকেও ছড়িয়ে পড়েছে। আগুন ছড়িয়ে পড়তে পারে এ শঙ্কায় আগেই সতর্ক ছিল পুলিশ হেডকোয়ার্টার।

উল্লেখ্য, সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST