1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় রথের মেলায় বিদ্যুৎ সংযোগকালে কর্মচারীর মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

পুঠিয়ায় রথের মেলায় বিদ্যুৎ সংযোগকালে কর্মচারীর মৃত্যু

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৫৪৯ বার পড়া হয়েছে

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি মাঠে রথের মেলায় বিদ্যুৎ সংযোগকালে নৌকা নাগরদোলার এক কর্মচারীর মৃত্যু হয়েছে। কর্মচারীর নাম ফাইছাল হোসেন(১৬)। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুঠিয়া রাজবাড়ি মাঠে এ ঘটনা ঘটে। নিহত ফাইছালের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগরপাড়া এলাকায়। তবে তার বাবার নাম জানাতে পারেননি নৌকা নাগরদোলার কর্ণধার আকরাম হোসেন।আকরাম হোসেন বলেন, দু’ দিন পর পুঠিয়া রাজবাড়ি মাঠে রথের মেলা শুরু হবে। আমার নাগরদোলার মন্ঞ্চ তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ফাইছাল অসাবধানতার কারনে বিদ্যুতায়িত হয়। তাকে দ্রুত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাইছালের মৃতদেহ রাতেই তার বাড়িতে পাঠানো হয়েছে।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত একজনকে জরুরি বিভাগে এনেছিল তার লোকজন। পরে তাকে নিয়ে গেছে তারা।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তার আগেই মৃত ব্যক্তিকে হাসপাতাল থেকে তাদের স্বজনরা গ্রামের বাড়ী নিয়ে গেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST