1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : গত সোমবার (৯ জুন) দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের  হাতিনাদা গ্রামে জমিজমার বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে হান্নানের বসতবাড়িতে আগুন, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের বানেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিকের সাথে ভুক্তভোগী হান্নানের ছেলে তুষারের হা‌তিনাদা বাজারে কথা কাটাকা‌টি হয়। প‌রবর্তীতে উক্ত বিষয়ের জের ধরে র‌ফিক মেম্বর তার লোকজন নিয়ে ভিক‌টিম হান্নানের বাড়ীতে ভাংচুর করে রান্না ঘর, গোয়ালঘরে ভাংচুরসহ অগ্নিসংযোগ করে ঘটনাস্থল ত‌্যাগ করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

এতে ভুক্তভোগী রমজানের ছেলে হান্নান বাদী হয়ে ৯ জুন রাতে পুঠিয়া থানায় রফিকুল ইসলাম রফিককে ১ নম্বর আসামী করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে  পুঠিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। যাহার মামলা নং-০৭।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১১ জুন) দুপুর ২ টার দিকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ভুক্তভোগী হান্নানের বাড়িসহ সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের বসতবাড়ি পরিদর্শন করেন। এবং তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

তার কিছু সময় পরই রাজশাহী জেলা বিএনপির দলীয় প্যাডে আহ্বায়ক আবু সাঈদ, রাজশাহী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ এই তিন জনের স্বাক্ষরিত লিখিত এক বিজ্ঞপ্তিতে পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মা এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও হাদিনাদা ৫ ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম রফিককে আজীবন বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।

তার কিছু পরেই গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার ও‌সি তদন্ত মোঃ দুলাল উদ্দিনের নেতৃত্বে এসআই  আঃ মান্নান ও সঙ্গীয় ফোর্সসহ মামলার ১নং আসামী মোঃ রফিকুল ইসলাম রফিক মেম্বারের  বাড়িতে তল্লাশি চালিয়ে তার বা‌ড়ির বা‌হিরের বাথরুমের ছাদের উপর থেকে এক‌টি ব‌্যাগের মধ্যে থাকা দেশীও অস্ত্র দুইটি চাপাতি, একটি রামদা, একটি রড, একটি প্লাটিক পাইপ ও খড়ের ঘরের মধ্যে হতে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। পাশাপা‌শি এক‌টি ১০০সিসি লাল রং এর মোটরসাইকেল রে‌জিঃ বিহীন, চে‌সিস ইঞ্জিন নং অস্পষ্ট, জব্দ করে পুঠিয়া থানা পুলিশ নিয়ে যায়।

এবিষয়ে পুঠিয়া থানার ওসি (তদন্ত) দুলালা উদ্দিন বলেন, গত সোমবার বানেশ্বর ইউনিয়নের  হাতিনাদা গ্রামে পূর্ব শত্রুতার জেরে হান্নান ও সেনা সদস্যের বসতবাড়িতে আগুন, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এই বিষয় থানা বাদী হয়ে ভুক্তভোগী হান্নান একটি এজাহার ডায়ের করেন। আমরা আজ (১১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামী রফিক মেম্বারের বাড়িতে অস্ত্র আছে। এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST