1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

পুঠিয়ায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার পুঠিয়া থেকে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রনি (৩৮) কে গ্রেপ্তার করেছে। রনি পুঠিয়া উপজেলার জিউপাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসায় জড়িয়ে ছিল।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, ২৭ মে রাত সাড়ে ৯ টার দিকেপুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ উপজেলা সমাজসেবা অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন যাবত গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে পুঠিয়া থানার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করতো। র‌্যাবের তদন্তে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, প্রতিষ্ঠার প্রথম দিন থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় র‌্যাব সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীসহ অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST