1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও! - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও!

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৬৪৮ বার পড়া হয়েছে

পুঠিয়া প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছ। এ ঘটনায় পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রীর বাবা। গত বুধবার রাতে তিনি থানায় এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বাক্কার সিদ্দিক বলেন, ‘বুধবার ওই শিক্ষক ও ছাত্রী বিদ্যালয়ে আসেন। কিন্তু তাঁরা আর বাড়ি ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসায় উভয় পরিবারের লোকজন তাঁদের খোঁজ শুরু করেন। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায়না। স্কুলের পক্ষ থেকে আমরা তাঁর বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেব।’

ওই ছাত্রীর বাবা জানান, প্রতিদিনের মতো বুধবার তাঁর মেয়ে স্কুলে যায়। তবে স্কুল শেষে আর আর বাড়ি ফেরেনি। তাকে না পেয়ে খুঁজতে বের হন। এরপর তার সহপাঠীদের তথ্যমতে বুঝতে পারেন শিক্ষক তাঁর মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, ‘বুধবার রাতে ওই ছাত্রীর বাবা তাঁর মেয়ে নিখোঁজ হয়েছে মর্মে থানায় জিডি করেছেন। তবে ওই শিক্ষকের সঙ্গে সে চলে গেছে এমন অভিযোগ তিনি করেননি। তবে আমরা প্রযুক্তির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখছি।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST