1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় আগুনে পুড়ে সর্বশান্ত একটি পরিবার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় আগুনে পুড়ে সর্বশান্ত একটি পরিবার

  • আপডেট করা হয়েছে বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় আগুনে পুড়ে সর্বশান্ত হয়ে পড়েছে মতিন উদ্দিন নামের এক দরিদ্র কৃষক পরিবার। গতকাল সোমবার দিবগত রাত্রি ১১টার সময় এ আগুন লাগার ঘটনা ঘটে। ভুক্তভোগী মতিন উদ্দিন উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত আলী মন্ডলের ছেলে। মতিন উদ্দিনের ছোট ভাই জাহাঙ্গারি হোসেন জানান, আমার বড় ভাই একজন দরিদ্র কৃষক। সে মানুষের জমিতে কাজ করে ও জমি বর্গা নিয়ে কোন মতে দিন নিপাত করে। গতকাল রাত্রিতে তারা খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে যায়। পরে রাত্রি ১১টার সময় প্রতিবেশি তার বাড়ির রান্নাঘরে আগুন দেখতে পয়ে চিৎকার শুরু করে। এসময় আমার ভাইসহ পরিবারের লোকজন উঠে ঘরে বাহির হওয়ার পর পরই তারদের শয়ন কক্ষে আগুন দাউদাউ করে জ¦লতে থাকে। এসময় প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। এছাড়াও পুঠিয়া ফায়ারসার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস আশার পূর্বেই চোখের সামনে ভাইয়ের ঘরের ব্যবহার্য জিনিসপত্রসহ ঘরে থাকা পিয়াজ ও রসুন পড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তার দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে পুঠিয়া ফার সার্ভিস সিভিল ডিফেন্সের ইনচার্জ জানান, আমরা খবর পেয়ে মাঝ রাস্তায় যাওয়ার পর ঘটনাস্থল থেকে জানানো হয় আগুন নিভে গেছে। তাই আমরা উক্ত স্থান থেকেই ফিরে আসি। তবে আগুন লাগার সঠিক কারণ জানাযায়নি বলে এ কর্মকর্তা জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST