1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ার মোল্লাপাড়ায় মদিনা ইটের ভাটায় কয়লার পরিবর্তে কাঠের খড়ি দিয়ে ইট পোড়ানোর অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

পুঠিয়ার মোল্লাপাড়ায় মদিনা ইটের ভাটায় কয়লার পরিবর্তে কাঠের খড়ি দিয়ে ইট পোড়ানোর অভিযোগ

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ার জগোপাড়ায় অনুমোদন বিহীন মদিনা ইটের ভাটায় কয়লার পরিবর্তে কাঠের খড়ি দিয়ে ইট পোড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে ইটের ভাটায় গিয়ে দেখা গেছে ভাটার বিভিন্ন স্থানে কাঠের পালা দেওয়া রয়েছে। আর একটি ট্রাকটর থেকে কাঠের খড়ি নামানো হচ্ছে। তবে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বন সম্পদ নষ্ট করে কাঠের খড়ি আনা হয় ইটের ভাটাতে বলে অভিযোগ রয়েছে। নাকের ডগায় কাঠের খড়ি দিয়ে ইট পোড়ানো হলেও অজ্ঞাত কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় জগোপাড়া এলাকায় অবস্থিত মদিনা ইটের ভাটা। সেই ইটের ভাটার মালিক বেলাল হোসেন। তিনি পুঠিয়া ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক। বর্তমানে মদিয়া ইটের ভাটার লাইসেন্স মেয়াদ পার হয়ে গেছে। সেটা নবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। তিনি র্দীঘ দিন থেকে ইটের ব্যবসা করে আসছে। চলতি বছরের কয়লার দাম বেশি হওয়ায় বিভিন্ন স্থান থেকে বনজ সম্পদ ধংস করে কাঠের খড়ি ক্রয় করে ইটের ভাটা পরিচালনা করছেন। তিনি প্রভাবশালী এবং বিভিন্ন দপ্তরের সাথে ভালো সর্ম্পক হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।
মদিনা ভাটার মালিক বেলাল হোসেন জানান, ক্যামেরা আর কলম বন্ধ রাখেন আগামী কাল দেখা করে ব্যবস্থা নেব।
এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ জানান, পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST