1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ার জিউপাড়া ইউপিতে এলজিএসপি প্রকল্পের বরাদ্দকৃত টাকার নয় ছয় করার অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

পুঠিয়ার জিউপাড়া ইউপিতে এলজিএসপি প্রকল্পের বরাদ্দকৃত টাকার নয় ছয় করার অভিযোগ

  • আপডেট করা হয়েছে বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর পুঠিয়ার জিউপাড়া ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের বরাদ্দকৃত টাকার নয় ছয় করার অভিযোগ উঠেছে। আর সেই টাকার সেলাই মেশিন বিতরনের তালিকা সাংবাদিকদের দিতে নারাজ চেয়ারম্যান।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে এলজিএসপি প্রকল্প থেকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন পরিষদ ৬ লক্ষ ৭৪ হাজার ৬২১ টাকা বরাদ্দ পায়। সেই টাকায় ৪ টি প্রকল্প বাস্তবায়ন দেখানো হয়। এর মধ্যে জিউপাড়া ইউপির ৪ এবং ৮ নং ওয়ার্ডের হত দরিদ্র পশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন সরবরাহ। ঝলমলিয়া ওছির উদ্দিনের বাড়ী হইতে সাজ্জাদ হোসেনের বাড়ী পর্যন্ত রাস্তা এইচবিবি করন এবং গাওপাড়া ঢালান বাজার মানিকের বাড়ী হইতে কাদেরের বাড়ী পর্যন্ত রাস্তা এইচবিবি করন।
ইতিমধ্যে সাংবাদিকরা দুইটি ওয়ার্ডে সেলাই মেশিন বিতরণের তথ্য ইউনিয়ন পরিষদ থেকে চাইলে শুরু হয় তাল বাহানা। এরপর সাংবাদিকদের তথ্য অনুষন্ধানে ৪ নং ওয়ার্ড থেকে বেরিয়ে আসে অনেক তথ্য। এরমধ্যে রয়েছে, নিম্নমানের সেলাই মেশিন বিতরণ, সুবিধাভোগীদের নিকট থেকে ৩ হাজার করে টাকা আদায়, হত দরিদ্র নয় মধ্যবৃত্তি ও বড়লোকদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা সহ বিভিন্ন অভিযোগ উঠে আসে। যার কারণে ইউপি চেয়ারম্যান, সচিব ও মেম্বার সাংবাদিকদের তথ্য প্রদানে থেকে বিরত থাকেন বলে অভিযোগ উঠেছে।
৪ নং ওয়ার্ডের মেম্বাব সেন্টু আলী জানান, আমি রেজুলেশন করে ইউনিয়ন পরিশোদে জমা দিয়েছি। আমার কাছে কোন তালিকা নাই।
৮ নং ওয়ার্ডের মেম্বাব আকবর আলী জানান, আমি নামে সভাপতি। এই প্রকল্প চেয়ারম্যান বাস্তবায়ন করেছেন। তাই সেলাই মেশিন বিতরনের তালিকা আমার কাছে নাই।
মোহাঃ সাইদুল ইসলাম জানান, আপনারা সেলাই মেশিন বিতরনের তালিকা চাওয়ার পর চেয়ারম্যান তালিকা নিয়ে আর দিচ্ছেনা। যার কারণে তালিকা দিতে পারছি না।
জিউপাড়া ইউপি চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়টি পরে দেখা যাবে, বলে মোবাইল ফোনের লাইন কেটে দেন।
উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ সরকারী মোবাইল ফোন রিসির্ভ না করাই মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST