1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়াতে জিয়া স্মরণে ছাত্রদলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়াতে জিয়া স্মরণে ছাত্রদলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়াতে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় মুখোমুখি হয় জিউপাড়া ইউনিয়ন ছাত্রদল ও শিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রদল।

মঙ্গলবার(১৬ জুন) উপজেলার শিলমাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির প্রথম সদস্য এবং পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের মোল্লা, শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রাকিব ও ফরহাদ আলী মিধা, পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি, শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য আক্কাস আলী, আলী আজগর, আলাউদ্দিন, এবং শিলমাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রুবেল মৃধা।

এছাড়াও, খেলায় উপস্থিত ছিলেন শিলমাড়িয়া ও জিউপাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রীতি এই ম্যাচের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক বন্ধন এবং খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন অতিথিরা। তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST