1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের বিষ পানে আত্মহত্যা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের বিষ পানে আত্মহত্যা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৬২৪ বার পড়া হয়েছে

শাহাদাত হোসাইন, (পুঠিয়া, রাজশাহী)

রাজশাহীর, পুঠিয়া উপজেলার, উত্তর ধোপাপাড়া গ্রামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় আশিক আলী (১৫) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছেন।

গত বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার উত্তর ধোপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশিক আলী, কৃষক মোঃ আয়নুদ্দির ছেলে। সে ধোপাপাড়া হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিলো বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আশিক আলী বাবা-মায়ের কাছে একটি অ্যান্ড্রয়েড দামি মোবাইল ফোন কেনার জন্য টাকা চায়। কিন্তু এতো বেশি টাকা মূল্যের ফোন কিনে দিতে রাজি হননি তার বাবা-মা। ছেলেকে একটু কম দামের ফোন দিতে চাইলে সে তা নিতে রাজি হয়নি। এ নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পিতামাতার অজান্তে বিষ পান করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর পর টানা ৪ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সেখানে আজ সে মারা যায়।

নিহত আশিক আলীর মা আফরোজা খাতুন বলেন, ‘অবুঝ ছেলেটা বেশ কিছুদিন ধরেই দামি ফোনের জন্য বায়না ধরেছিল। ওর বাবার কাছে টাকা না থাকায় কিনে দিতে পারিনি। করোনার কারণে এখন তারও আয়-রোজগারও কমে গেছে। তাই ছেলেটাকে একটু কম দামের ফোন কিনে দিতে চেয়েছিলাম। কিন্তু সে তা নিতে নারাজ। এ নিয়ে বিকেলে আমার সাথে ওর একটু ঝগড়া হয়। পরে অভিমানী ছেলেটা আমার বিষপান করে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এই বিষয়ে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে এসে জানাযা দাফন কাফন শেষে কবরস্থ করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST