1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান ৩ জনের কারাদণ্ড - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান ৩ জনের কারাদণ্ড

  • আপডেট করা হয়েছে শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলা-এর ধোপাপাড়া বাজার এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক মাদক বিক্রেতাসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস -এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাপাড়া বাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ উঠছিল। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একজন মাদক বিক্রেতা—যিনি অনলাইন জুয়ায় আসক্ত বলেও জানা গেছে—এবং দুইজন মাদকসেবীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সজীবুল ইসলাম, সানাউল হক ও জনি ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান,, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী এসব অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান আরও জোরদারভাবে চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST