1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় জাইকা'র সহায়তায় মাছ-মাংসের সেড ও গণসৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় জাইকা’র সহায়তায় মাছ-মাংসের সেড ও গণসৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ার, ধোপাপাড়ায় মাছ-মাংস বিক্রি করার সেড, ও হাজিরহাট খামারপাড়া বাজারে গণ শৌচাগারের নির্মাণ কাজের উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।

সোমবার (৩ সেপ্টেম্বর) এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার হাজিরহাট খামারপাড়া বাজারে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে গণশৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। এছাড়াও একই উপজেলার ধোপাপাড়া হাটে মাছ-মাংস ব্যবসায়ীদের সুবিধার্থে সেড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। হাটে আসা মানুষের সুবিধার্থে গণ শৌচাগারটি ব্যাপক জনউন্নয়নে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে শনিবার ও মঙ্গলবার হাটবার হওয়ায় ধোপাপাড়া হাটে ব্যাপক মানুষের সমাগম হয়। এই হাটে আগে মাছ ও মাংস ব্যবসায়ীরা মাটিতে বসে কেনাবেচা করতো। এতে করে ব্যবসায়ী ও ক্রেতাদের অনেক অসুবিধা হতো, পাশাপাশি মাছ-মাংসের নোংরা পানিতে দূষিত হতো পরিবেশ। মাছ-মাংস বিক্রি করার এই সেডটি তৈরি হলে ক্রেতা বিক্রেতারা দারুন সুফল পাবে। পাশাপাশি মাছ-মাংসের নোংরা পানিতে পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনাও থাকবে না। এমনটাই মনে করছেন এলাকাবাসী ও ক্রেতা-বিক্রেতারা।

এসব উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, মোঃ শাহিন ওয়াজ সরকার, উপজেলা ইউজিডিপি। ওয়াশিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি। হোসনে আরা বেগম, চেয়ারম্যান ৬ নং জিউপাড়া ইউনিয়ন পরিষদ। তাকবীর হাসান, চেয়ারম্যান ৪ নং ভালুকগাছি ইউনিয়ন পরিষদ। আব্দুল মান্নান, (সাবেক) চেয়ারম্যান ৬ নং জিউপাড়া ইউনিয়ন পরিষদ। মোঃ শামীম হোসেন, ইউপি সদস্য। আরজুল্লাহ্ শেখ (ঝাটু), সভাপতি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ। খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোহাম্মদ আনসার আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী। মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, ও আরো বহু ক্রেতা-বিক্রেতা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST