1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে গরু দগ্ধ, ভেড়া নিহত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে গরু দগ্ধ, ভেড়া নিহত

  • আপডেট করা হয়েছে সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গরু দগ্ধ হয়েছে এবং একটি ভেড়া আগুনে পুড়ে মারা গেছে। এ ঘটনায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (০২ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে পুঠিয়া থানাধীন জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া গ্রামের দিয়ার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিলমাড়িয়া গ্রামের মৃত টুকু মাস্টারের ছেলে নজরুল আমিনের টিনের তৈরি গরুর ঘরে (গোয়ালঘর) হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গোয়ালঘরে থাকা একটি গরু আগুনে পুড়ে দগ্ধ হয় এবং একটি ভেড়া আগুনে পুড়ে মারা যায়। এ সময় গোয়ালঘরটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে নিজ নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে যায়।

ভুক্তভোগী ও স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোয়ালঘরের বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST