1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা

  • আপডেট করা হয়েছে শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার পীরগাছা বাজারে দীর্ঘদিন ধরে চলা অবৈধ পেট্রোল ও ডিজেল মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে অবশেষে প্রশাসনের কঠোর অভিযান পরিচালিত হয়েছে। গত ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান। অভিযানের সময় নাটোর জেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা মোঃ দুলাল উদ্দিন (৬৭)-কে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রির দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পীরগাছা বাজারের একাধিক অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল। পাশাপাশি ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ না করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সংশ্লিষ্ট দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত তেল জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে সাধারণ ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে আসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধভাবে তেল মজুত, বাজারে সংকট সৃষ্টি এবং ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ অভিযানে স্থানীয় জনগণ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST