1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পলাশীর যুদ্ধে নবাবকে সমর্থন করে সৈন্য পাঠিয়েছিলেন রাণী ভবানী - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

পলাশীর যুদ্ধে নবাবকে সমর্থন করে সৈন্য পাঠিয়েছিলেন রাণী ভবানী

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বগুড়ার মেয়ে ভবানী রাজশাহীর জমিদার রামকান্তের সাথে বিয়ের পর চলে আসেন রাজশাহী। ১৭৪৮ সালে স্বামীর মৃত্যুর পর তাকেই বুঝে নিতে হয় জমিদারির দায়িত্ব। তিনি বাংলার নওয়াব আলীবর্দী খাঁ এর সাথে সুসম্পর্ক রেখে দক্ষতা ও যোগ্যতার সাথে দীর্ঘ ৪ দশক জমিদারি পরিচালনা করেন।

অন্ধকূপ হত্যা কাহিনীর রচয়িতা হলওয়েলের রাজশাহী রাজ সম্পর্কে বর্ণনায় দেখা যায় যে, রাণী ভবানীর নওয়াবের কোষাগারে বার্ষিক প্রায় ৭০ লক্ষ সিক্কা রূপি রাজস্ব হিসেবে জমা দিতেন।

যেখানে প্রকৃত রাজস্ব ছিল প্রায় দেড় কোটি সিক্কা রূপি। রানী ভবানী বহু প্রার্থনালয়, অতিথিশালা, সড়ক, জলাধার ও দাতব্য চিকিৎসালয় তৈরী করার জন্য মুক্ত হস্তে দান করেছেন।

তার এই জন হিতকর কাজের জন্য তার প্রজারা তাকে মহারানী উপাধিতে ভূষিত করে।নাটোরের জমিদার বাড়ি আজও রানী ভবানীর স্মৃতি বহন করে চলছে।

বর্তমানের রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, মুর্শিদাবাদ, বীরভূম পার হয়ে মালদা পর্যন্ত বিস্তৃত হয়েছিল তাঁর জমিদারি।বাংলার বিশাল অংশের শাসনকর্তা হওয়ার জন্য পরিচিত হন ‘অর্ধবঙ্গেশ্বরী’ নামে।।

উল্লেখ্য, পলাশীর যুদ্ধের সময়ে তিনি সিরাজ-উদ-দৌলাকে সমর্থন করে যুদ্ধের ময়দানে নিজের সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST