1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পরীক্ষা শেষে বাড়ি ফিরে শোভা দেখলো মায়ের লাশ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পরীক্ষা শেষে বাড়ি ফিরে শোভা দেখলো মায়ের লাশ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর

বৃহস্পতিবার ছিলো এসএসসি পরীক্ষার প্রথম দিন। বাবা-মায়ের কাছে দোয়া চেয়ে পরীক্ষা দিতে যায় শোভা খাতুন। দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষ করে বাড়ি ফিরতে ব্যাটারিচালিত অটোতে রওনা দেয়। বাড়ির কাছাকাছি যেতেই দেখে উৎসুক গ্রামবাসীর উপচে পড়া ভীড় আর কান্নাকাটি রোল। কাছে গিয়ে দেখে মায়ের মরদেহ। মুহুর্তেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে শোভা খাতুন।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। নিহত নারী ওই গ্রামের রবিউলের স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)। দুই মেয়ে আর এক ছেলে রবিউল-আম্বিয়া দম্পতির। শোভা খাতুন সবার বড়। এবারের এসএসসি পরীক্ষায় আমগাছী সাহার বাণু উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় সে।

স্থানীয় ইউপি সদস্যের বরাত দিয়ে পুলিশ জানায়, এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাস্তায় কান্নারত আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হয় শোভার। পরবর্তীতে সে জানতে পারে তার মা রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা গেছে। প্রতিবেশীরা আম্বিয়া বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, শোভার মায়ের মৃত্যুতে প্রতিবেশী, আত্মীয়-স্বজন, সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST