
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং বর্তমানে সদস্য রায়হানুল আলম রায়হান। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে পৌরসভার ০১ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।
বিএনপি নেতা মঞ্জিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী জেলার আহ্বায়ক সেন্টু কুমার সাহা, কৃষক দল নওহাটা পৌরসভার আহ্বায়ক রবিউল ইসলাম, কৃষক দল পবা উপজেলার আহ্বায়ক শরিফুল ইসলাম, শ্রমিক দল পবা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসদার রহমান, বিএনপি নেতা সামসুল হাজী,রতন কুমার, রহমত, আলিম, যুবদল নেতা রাকিব, শাহীন আলী, জাহাঙ্গীর, ছাত্রদল নেতা মুন্না, আলামিনসহ প্রমূখ।







