1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পবা উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ালেন চেয়ারম্যান ২ প্রার্থী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পবা উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ালেন চেয়ারম্যান ২ প্রার্থী

  • আপডেট করা হয়েছে রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল রোববার। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলার পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ও পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিয়েছিলেন ২০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

বর্তমানে চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো: ওয়াজেদ আলী খাঁন, মো: ফারুক হোসেন (ডাবলু), মো: এমদাদুল হক এমদাদ, মো: সাইফুল বারী ভুলু, মো: আব্দুর রশিদ ও ডেভিড রিচার্ড মুর্মু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মোসা: আরজিয়া বেগম, মোসা: হাসিনা খাতুন, মোসা: চেনবানু ও মোসা: পলি খাতুন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মো: ফরিদুল ইসলাম রাজু, মো: শহিদুল ইসলাম, মো: কামরুজ্জামান, মো: নাজমুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, মো: সরওয়ারে আলম (মানিক), শ্রী প্রদীপ কুমার সাহা ও মো: আসাদুজ্জামান আসাদ।

আজ ১৩ মে সোমবার প্রতিক বরাদ্ধ দেয়া হবে। ২৯ মে বুধবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ভোট কেন্দ্র সংখ্যা ৮৪টি, ভোট কক্ষের সংখা ৬২৬টি, মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং হিজড়া ৩ জন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST