1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পঞ্চম দিনে রাকসুর ৩৬ মনোনয়ন ফরম বিতরণ, ২৫টি ছাত্রদলের - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পঞ্চম দিনে রাকসুর ৩৬ মনোনয়ন ফরম বিতরণ, ২৫টি ছাত্রদলের

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের পঞ্চম দিনে মোট ৩৬টি ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে রাকসু কেন্দ্রীয় সংসদের জন্য ২৯টি এবং সিনেটে ছাত্র প্রতিনিধি পদের জন্য ৭টি ফরম রয়েছে। বৃস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিতরণকৃত মনোনয়ন ফরমের মধ্যে এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে ১ জন, সহকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১ জন এবং পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া হল সংসদে ১৭ টি হলে শুধু মন্নুজান হলে ১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এককভাবে রাকসু কেন্দ্রীয় ও সিনেট পদের জন্য মোট ২৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদের জন্য ২৩টি এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ২টি মনোনয়ন ফরম তুলেছে।

তবে কে কোন পদে, বা তাদের প্যানেলে কে কে থাকছে তা জানায়নি সংগঠনটি। আগামী ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্যানেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।

ছাত্রদল সূত্রে জানা যায়, সংগঠনটির পক্ষ থেকে কোনো পদ উল্লেখ না করে আজ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সহ-সভাপতি নুরুদ্দীন আবির, জান্নাতুল নাঈম তুহিনা; যুগ্ম সাধারন সম্পাদক জাহীন বিশ্বাস এষা, শাহ মুহাম্মদ কাফী, সামাদ মুবিন, দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন, সহ-দপ্তর সিয়াম বিন আইয়ুব, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, প্রচার সম্পাদক আর রাফি খান, বিজয় ২৪ হলের ছাত্রদল সভাপতি গাজী ফেরদৌস হাসান ও শেরে বাংলার সভাপতি এম এইচ জেমসসহ সুপার কমিটি এবং কয়েকটি হল কমিটির নেতারা কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেটের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST