1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নির্বাচন আয়োজনের আগে বিচার ও সংস্কার : জামায়াতে ইসলামী - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

নির্বাচন আয়োজনের আগে বিচার ও সংস্কার : জামায়াতে ইসলামী

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বিচার ও সংস্কার সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা শুধু দ্রুত নির্বাচন চান, তারা সংস্কারের পক্ষে নন। ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট ও ২০২৪ সালের ‘ডামি ভোট’ দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, তবে যেন কোনো ভাবে হস্তক্ষেপমূলক ও অবৈধ নির্বাচন না হয়। যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের বিচার হওয়া উচিত।” মুজিবুর রহমান আরও বলেন, “ভোট দিতে আমি স্বাধীন, কিন্তু ভোট ব্যবস্থার সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। মৃত গণতন্ত্র ও মৃত ভোট ব্যবস্থায় নির্বাচন হলে দেশের মানুষের আশা পূরণ হবে না। এজন্য বিচার ও সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া উচিত নয়।”

শনিবার কিশোরগঞ্জে দুই দশক পর প্রথমবারের মতো লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মো. রমজান আলী সভাপতিত্ব করেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলনের জন্য জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST