1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নাটোরে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩৫ বার পড়া হয়েছে

গোলাম গাউস, নাটোর প্রতিনিধি 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা সহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।
দিবসটি উপলক্ষে আজ বুধবার জেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মিরা। সেখানে বৃক্ষ রোপন করা সহ এক হাজার ফলজ বৃক্ষ বিতরন করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক বন্যার্ঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় দলিয় কার্যালয় শেষ হয়। জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহন। এসময় অন্যেন্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাবেক জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখ, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক চিত্র রঞ্জন সহা, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সাবেক জেলা আওয়ামী লীগ, যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST