1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে পুলিশি অভিযানে বড়াইগ্রাম থেকে ছিনতাই হওয়া ২২টি গরু ও তিনটি ট্রাক উদ্ধার \ গ্রেফতার -৬ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নাটোরে পুলিশি অভিযানে বড়াইগ্রাম থেকে ছিনতাই হওয়া ২২টি গরু ও তিনটি ট্রাক উদ্ধার \ গ্রেফতার -৬

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

গোলাম গাউস, নাটোর প্রতিনিধি

পুলিশি অভিযানে নাটোরের বড়াইগ্রাম থেকে ছিনতাই হওয়া ২২টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ৬ সদস্যকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার, লুণ্ঠিত ২টি ট্রাক ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএর মাধ্যমে এ তথ্য দেন পুলিশ সুপার সাইফুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার কায়েম কোলা গ্রামের জামাল মন্ডলের ছেলে ফজলে রাব্বি, বগুড়ার গাবতলী উপজেলার চকডমর গ্রামের মৃত আফছার আলীর ছেলে সেকেন্দার আলী, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে শিশির মন্ডল ও একই উপজেলার বাগগাড়িপাড়ার মৃত আসকার ব্যাপারীর ছেলে মিন্টু ব্যাপারী, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওখাদা গ্রামের মৃত সাইফুল ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী এবং মাদারীপুর জেলার মাদারীপুর উপজেলার চরগোবিন্দপুর এলাকার মৃত সুলতান আহম্মেদের ছেলে ফারুক হোসেন।

প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার সাইফুর রহমান জানান, চলতি বছরের ৩০আগষ্ট এবং ৫ সেপ্টেম্বর হাট থেকে গরু কিনে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের শুকুর আলীর বাড়ির সামনে থেকে এবং একই উপজেলার কয়েন গ্রামের গোরস্থানের সামনে থেকে ট্রাক দিয়ে বেরিকেট দিয়ে ট্রাকে থাকা গরুর ব্যাপারীদের হাত-পা বেঁধে কোন একস স্থানে ফেলে দিয়ে যথাক্রমে ১৩ টি ও ১০ টি গরু ছিনতাই করে নিয়ে যায় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যরা। পরে এ ব্যাপারে মামলা দায়ের হলে অভিযানে নামে নাটোর জেলা পুলিশ।

অভিযানকালে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাটোরের বড়াইগ্রাম, বগুড়ার গাবতলী কুষ্টিয়ার ভেড়ামারা ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ৬ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই হওয়া ২৩ টি গরুর মধ্যে ২২ টি গরু ও এক লাখ টাকা এবং লুন্ঠিত দুটি ট্রাক ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করে পুলিশ।পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST