
নাটোর প্রতিনিধি, গোলাম গাউস
নাটোরে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা দিকে বিদ্যালয় প্রাঙ্গণে মা ও অভিভাবক দের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্কুল কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান নব এর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক জালাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিধ কুমার মৈত্র,জেলা প্রাথমিক শিক্ষা
অফিসার মোঃ গোলাম নবী, সদর উপজেলা পরিষদ নিবাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন প্রমুখ।
পরে লালন একাডেমির সৌজন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।