1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নভেম্বর থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে: খাদ্য উপদেষ্টা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নভেম্বর থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে: খাদ্য উপদেষ্টা

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশের খাদ্যভান্ডার হিসেবে রাজশাহী ও রংপুর অঞ্চলে চলতি মৌসুমের আমনের ফলন ভালো হবে। মধ্য নভেম্বর থেকে আমন মৌসুমের খাদ্য সংগ্রহ অভিযান শুরু হবে এবং এবার চালের মানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

সোমবার রাজশাহী সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভার পর তিনি সাংবাদিকদের বলেন, কৃষকের উৎপাদন খরচ ও লাভ বিবেচনা করে আমন ক্রয়ের মূল্য নির্ধারণ করা হবে। সরকার কৃষকদের স্বার্থে নিয়মিত ভর্তুকি প্রদান করছে। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সুবিধা-অসুবিধা চিহ্নিত করা হয়েছে এবং সংগ্রহ অভিযান সফল করার উপায় খতিয়ে দেখা হয়েছে।
উপদেষ্টা আরও জানান, বর্তমান সরকার খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে। খাদ্য মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে সর্বোচ্চ ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হতে পারে, যা আগের বছরের তুলনায় কম।
সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরা। সভায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা, তা বাস্তবায়ন এবং খাদ্যবান্ধব কর্মসূচি সফলভাবে পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST