1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নতুন নিয়মানুযায়ী চলবে অফিস, সময় নির্ধারিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নতুন নিয়মানুযায়ী চলবে অফিস, সময় নির্ধারিত

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৫১০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক

বিদ্যুৎ সাশ্রয়ে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু হলেও সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিন সকাল ৮টার আগেই সচিবালয়ে আসেন তিনি।
তাজুল ইসলাম বলেন, আজ সব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন। যে সমস্ত সেবা দেওয়া প্রয়োজন, তা এই নতুন সময়সূচিতেই দেওয়া সম্ভব।তিনি বলেন, আমাদের কৃষিক্ষেত্রের চাহিদার প্রেক্ষাপটে বিদ্যুৎ সরবরাহ খুব দরকার। আমাদের ফসল উৎপাদন করতে হবে। সারা পৃথিবীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক যে অবস্থা সৃষ্টি হয়েছে সেজন্য খাদ্যদ্রব্যের ওপর চাপ সৃষ্টি হয়েছে। জ্বালানির ওপরও মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে এখন থেকে যদি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়, তাহলে অন্য যে দেশগুলো যে সমস্যায় পড়ছে সেখান থেকে রক্ষা পাওয়া যাবে। খাদ্যশস্য উৎপাদনে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
প্রসঙ্গত, নতুন নিয়মানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। এর মধ্যে দেশের ব্যাংকখাত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST