1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ষাঁড় গরু বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফল ভোগীদের মধ্যে গরু হৃষ্টপুষ্টকরণ প্যাকেজ ও বকনা প্যাকেজের আওতায় ষাঁড় গরু বিতরন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্তরে ২০মে বেলা ১১টায় উদ্বোধনী পর্যায়ে ২০ জনকে বাড়ন্ত ষাঁড় বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার রিপন রেজা,সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুনুর রশিদ (সম্প্রসারন) প্রমূখ।

প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী জানান, ষাঁড় গ্রহীতাদের প্রত্যেকে পরিচর্যার জন্য ৪টি খুঁটি, ৫টি টিন, ১টি ম্যাট ও ২৭০ কেজি করে গো-খাদ্য পাবেন। একই প্রকল্পের আওতায় আরও ৫০ জন বকনা গরু ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST