1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দ্বিতীয়বার ধর্ষণের শিকার, বিচার না পেলে মেয়েসহ আত্মহত্যার হুমকি মায়ের - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

দ্বিতীয়বার ধর্ষণের শিকার, বিচার না পেলে মেয়েসহ আত্মহত্যার হুমকি মায়ের

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি 

দ্বিতীয়বারের মতো ধর্ষণের শিকার হয়েছে প্রতিবন্ধী কিশোরী। প্রথম মামলার সাক্ষী শহিদুল ইসলাম দ্বিতীয়বার ধর্ষণ করে তাকে। প্রথম এবং দ্বিতীয় মামলার বিচার না পেলে মেয়েসহ আত্মহত্যার হুমকি দিয়েছেন তার মা। বৃহস্পতিবার বিকালে বরিশাল রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ হুমকি দেন ভুক্তভোগীর মা।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী কিশোরীর মা জানান, গত ৮ সেপ্টেম্বর সকালে তার স্বামী কৃষিকাজ করার জন্য মাঠে যান। তিনি যান বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ সময় তার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে ঘরে একা ছিল। বাড়িতে ফিরে এসে জানেন একই প্রতিবেশী শহিদুল ইসলাম তার মেয়েকে ধর্ষণ করেছে। বিষয়টি স্থানীয় প্রতিবেশী দেলোয়ার খান কালুকে জানান তিনি। শহিদুল ইসলাম ধর্ষণের কথা কালুর কাছে স্বীকার করে তার ঘরে এসে পা ধরে মাফ চায়।

তিনি জানান, ধর্ষণের ঘটনায় মামলা করার জন্য থানায় গেলে আসামির পরিবার প্রথম পর্যায়ে মামলা না করার জন্য হাত-পায়ে ধরে অনুরোধ করে। পরবর্তীতে মামলা করলে মেরে ফেলার হুমকি দেয় শহিদুলের ভাই বাবুল।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, ৩ বছর আগে ধর্ষণ মামলার স্বাক্ষী শহিদুল ইসলাম। ওই মামলায় আদালতে স্বাক্ষ্য না দিয়ে মামলা হালকা করে দেয়ারও হুমকি দিয়েছে বাবুল। তারপরও তিনি (কিশোরীর মা) বাদী হয়ে বাবুগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। একাধিকবার ধর্ষণের শিকারের মামলার সঠিক বিচার না পেলে কন্যাসহ আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক। তবে আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST