1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দেশ সেবায় বেড়ে উঠুক সন্তানরা: জেলা প্রশাসক - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

দেশ সেবায় বেড়ে উঠুক সন্তানরা: জেলা প্রশাসক

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, আমরা পরিবর্তনের মধ্যে এসেছি, পরিবর্তিতভাবে দেশকে গড়ে তুলবো । কাব থেকে যারা বড় হয়েছেন তারা হাতে কলমে শিখেছেন। কাব ক্যাম্পুরী যে শিক্ষা দেয় তা হলো-নিজেকে ভালো রাখা, দেশকে ভালো রাখা, সমাজকে ভালো রাখা, সুন্দরভাবে নিজেকে গড়ে তোলা।

দেশ সেবায় এভাবে সন্তানরা বেড়ে উঠুক। সোমবার (৩১ ডিসেম্বর) সমাপনী দিনে রাত সাড়ে ৮টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, এখান থেকে যা শিখলাম, তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। ৫দিন ব্যাপি কাব ক্যাম্পুরী মহা তাবুজলসায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে নিজেদের কাজ নিজেদের করতে হয়,তার সবগুলোই শিখেছে। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল জলিল প্রমুখ।

এর আগে আপোষ না সংগ্রাম,সংগ্রাম,সংগ্রাম। আমার সোনার বাংলায় বৈষম্যর ঠাই নাই,দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত,ছাত্র সমাজের এ্যাকশান ডাইরেক্ট এ্যাকশান,মেধাবীদের এ্যকাশান, ডাইরেক্ট এ্যাকশান। এসব শ্লোগান আর জাগো বাঙালি জাগো,রক্ত আমরা দিয়েছি একবার, আবার না হয় দিব। রক্তের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ, লড়বো আবার আরো শতবার ছাড়বো না এই দেশ- গান ও শ্লোগানের তালে তালে ডিসপ্লে প্রদর্শনের মাধমে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী মহা তাবুজলসায় মেতে উঠে শিক্ষার্থীরা।

উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন,উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি সহ এক্সকিটিভ ম্যাজিস্ট্রেট,উপজেলা প্রশাসনের কর্মকর্তা,কাব ক্যামপুরি কর্মকর্তা,নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষক- শিক্ষার্থীরা।

বাংলাদেশ স্কাউট বাঘা উপজেলা কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জানান,৫দিব্যাপি কাব ক্যামপুরী তাবুজলসা- ২৭ ডিসেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হয় । মনোমুগ্ধকর আয়োজন দেখে মুগ্ধ হন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-স্কাউটিং করবো,মেধা ভিত্তিক বাংলাদেশ গড়বো।

উপজেলা কাব লিডার মাহফুজুর রহমান জানান, উপজেলার ৬৩টি বিদ্যালয় মহা তাবু জালসায় অংগ্রহন নেয়। এর মধ্যে প্রতিটি স্কুল থেকে ৬ জন কাব শিশু,একজন কাব লিডার অংশগ্রহন করে। মোট ১৮টি তাবুর মধ্যে একটিতে মেয়েদের ৮টি ইউনিট ছিল।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST