1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্যোগে ক্ষতি কমাতে দরকার জনগণের প্রস্তুতি — ইউএনও সাবরিনা শারমিন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্যোগে ক্ষতি কমাতে দরকার জনগণের প্রস্তুতি — ইউএনও সাবরিনা শারমিন

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : “দুর্যোগের ক্ষতি এড়াতে জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসনের একার পক্ষে দুর্যোগ মোকাবিলা সম্ভব নয় এজন্য জনগণের অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।” আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এ কথা বলেন।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের বাস্তব মহড়া। এতে দুর্যোগের সময় তাৎক্ষণিক করণীয়, উদ্ধার কার্যক্রম ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সাবরিনা শারমিন বলেন,“প্রতিটি পরিবারকেই ছোট পরিসরে হলেও দুর্যোগ প্রস্তুতির মহড়া করা উচিত। ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় ভয় না পেয়ে সঠিক পদক্ষেপ নিলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।”

তিনি আরও বলেন,“প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা একসাথে কাজ করলে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর হবে। দুর্যোগের ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজন আগাম প্রস্তুতি ও সচেতনতা।”

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল মিয়া, উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আসিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম এবং দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ সাইদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন সময়ে প্রস্তুতি, উদ্ধার ও নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর কৌশল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

র/আ..

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST