1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও জেলা পরিষদ সদস্যদের সংবর্ধনা - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও জেলা পরিষদ সদস্যদের সংবর্ধনা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে নব-নির্বাচিত মেয়র ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দুর্গাপুর উপজেলা শাখা ও কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সদস্যরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

দুর্গাপুর কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু তারকনাথ মজুমদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্গাপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র সাজেদুর রহমান মিঠু।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রণজিৎ কুমার কবিরাজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিনয় কুমার সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু ও নব-নির্বাচিত নারী সদস্য সুলতানা পারভীন রিনা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুট্টু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আজাহার আলী, দুর্গাপুর কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি আনন্দ কুমার সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, পৌর কাউন্সিলর সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান হৃদয়, সাবেক সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন কল্লোল, সাবেক সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার পাশা সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST