1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর থেকে গোদাগাড়ীতে গিয়ে চাঁদাবাজির সময় ধরা ভুয়া সাংবাদিক, ১৫ দিনের কারাদণ্ড - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুর থেকে গোদাগাড়ীতে গিয়ে চাঁদাবাজির সময় ধরা ভুয়া সাংবাদিক, ১৫ দিনের কারাদণ্ড

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসে সেবা প্রত্যাশিদের জিম্মি করে অর্থ আদায় ও বিভিন্ন ভাবে সরকারি কাজে বাধা প্রদান করায় এক কথিত সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলের দিকে এই সাজা দেন গোদাগাড়ী সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।

ভুয়া সাংবাদিকের নাম মিনহাজুল ইসলাম। সে রাজশাহী দুর্গাপুর উপজেলার মিরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান জানান, মঙ্গলবার সকাল থেকে মিনহাজুল ইসলাম ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যাক্তিদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন কাজ করে দিবে বলে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে আসছিলো। এছাড়াও এই অফিসে বিভিন্ন কাজে বাঁধা বিঘ্ন করছিলো।

এমন কাজের গতিবিধি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সাংবাদিক পরিচয় দেয়। এই সময় তার কাছে থাকা ভোরের চেতনা নামের পত্রিকার প্রেস কার্ড পাওয়া যায়। তার কার্ডে মোবাইল করেসপন্ডডেন্ট রাজশাহী লেখা ছিলো।

এমন নামের কোন পত্রিকা বা সাংবাদিক আছে কিনা এসব জানার জন্য সিনিয়র সাংবাদিকদের কাছে খোঁজ নেওয়া হলে তাকে কেউ চিনতে পারেনি ও পত্রিকার নামটাও শোনেননি বলে জানান। পরে বুঝতে পারি সে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করছে।

পরে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূমি সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায়সহ সরকারি কাজে বিভিন্ন ভাবে বাধা প্রদান করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা অনুসারে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST