1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর থেকে অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুর থেকে অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,দুর্গাপুর

রাজশাহীর দুর্গাপুর থেকে অপহরণের শিকার ১৫ বছরের বয়সি এক স্কুলছাত্রীকে ফেনী থেকে উদ্ধার হয়েছে। রোববার (৩ অক্টোবর) দুপুরের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে র‌্যাব।

এই ঘটনাায় গ্রেপ্তার করা হয় দুই জনকে। এরা হলেন মাহাফুজ ওরফে অভি (২৫) এবং মহসীনা বেগম (৪০)। এরা সম্পর্কে মা ও ছেলে, এরা দুর্গাপুর থানার অপহরণ মামলার এজাহারনামীয় আসামি।

সোমবার (৪ অক্টোবর) দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অপহরণের শিকার ওই স্কুলছাত্রীকে নিয়ে তারা ফেনীতে অবস্থান করছিলেন। গোপন সংবাদ পেয়ে রোববার দুপুরের দিকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ভিকটিমকে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় এই দুজনকে। পরে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, ওই স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে নিয়ে যায় উপজেলার শ্যামপুর গ্রামের মাহাফুজ ওরফে অভি। বিয়ের প্রলোভন দিয়ে নিয়ে যায় ওই ছাত্রীকে,পরে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। তাতে অভি, তার বাবা ও মাকে আসামি করা হয়। গ্রেপ্তার অভি ও তার মা মহসীনা বেগমকে আদালতে তোলা হয়েছে। তার বাবা বিয়ানুছ আলী পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST