1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর থানার নবাগত ওসিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধণা - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

দুর্গাপুর থানার নবাগত ওসিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধণা

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ১১৬৩ বার পড়া হয়েছে
দুর্গাপুর থানার নবাগত ওসি হাসমত আলী ও ওসি (তদন্ত) মাহমুদুল হাসানকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধণা দেয়া হয়।

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন দুর্গাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান। শনিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন তিনি।

থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। দেশ ও দেশের নিপীড়িত মানুষের পক্ষে সাংবাদিকরা সব সময় কাজ করেন। সকল ভালো কাজে স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা কামণা করেন তিনি। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসানকে ফুলেল সংবর্ধণা দেয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহাজামাল প্রামাণিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোবারক হোসেন শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, দপ্তর সম্পাদক শাহীন আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল হক সহ প্রেসক্লাবের অন্যান্য সকল সদস্য।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST