1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠন,যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠন,যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৫৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমির পুর্বের কমিটি বিলুপ্ত করে সদস্যদের ভোটের মাধ্যমে নতুন করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদের মিনি হলরুমে সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমির পুরনো ও নতুন ভোটারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব, সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদুৎ কুমার সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক পদে দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি। সদস্য পদে আঃ সালাম মৃধা, শিক্ষক শারমিন পলি, তরিকুল ইসলাম ডালিম নির্বাচিত হয়েছেন।

এছাড়া পদাধিকার বলে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ও কোষাধ্যক্ষ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ নির্বাচিত হয়েছেন।

পরবর্তী অন্যান্য পদগুলো আলোচনার মাধ্যমে সিলেকশন করা হবে বলে জানা গেছে। ভোট গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুধীজন ও শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST