1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর উপজেলা আ.লীগ সভাপতির পাশে সাংসদ ডা. মনসুর রহমান  - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

দুর্গাপুর উপজেলা আ.লীগ সভাপতির পাশে সাংসদ ডা. মনসুর রহমান 

  • আপডেট করা হয়েছে বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ফিরোজকে দেখতে যান সাংসদ ডা. মনসুর রহমান। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ফিরোজের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এছাড়াও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ফিরোজের উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের নির্দেশ দেন সাংসদ ডা. মনসুর রহমান।

এ সময় সাংসদ ডা. মনসুর রহমানের সাথে সংসদীয় এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; হার্ট ও ফুসফুসে সংক্রমণ জনিত কারণে রামেক হাসপাতালে ভর্তি আছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ফিরোজ। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST