1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর ইউএনও নাম্বার ক্লোন, জেলা পুলিশ অভিযানে হ্যাকার আটক - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুর ইউএনও নাম্বার ক্লোন, জেলা পুলিশ অভিযানে হ্যাকার আটক

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

গত ১৭ জুলাই কতিপয় হ্যাকার রাজশাহীর দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে দুর্গাপুর পৌরসভার জনৈক সাবেক ওয়ার্ড কাউন্সিলরের কাছে ফোন করে সরকারি কাজ দেয়ার কথা বলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ” এর মাধ্যমে ২৮ হাজার টাকা নেয়। ঘটনাটি ইউএনও দুর্গাপুর জানলে তিনি থানায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন স্যারের নির্দেশে টিম রাজশাহী কাজ শুরু করে এবং লালমনিরহাট জেলার আদিতমারী এবং কালিগঞ্জ এলাকায় কিছু ক্লু পাওয়া যায় এবং পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং “নগদ” এর লিগ্যাল উইং এর সহযোগিতায় হ্যাকারকে সনাক্ত করা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল এবং আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোকতারুলের অকুণ্ঠ সহযোগিতা এবং কালিগঞ্জ থানার এএসআই সেলিমের কৃতিত্বে ইউএনও এর মোবাইল নম্বর ক্লোনকারীকে আটক করা হয়।

তার নাম রাকিবুল ইসলাম, পিতা আলতাফ মাস্টার, গ্রাম মহিষামুড়ি, থানা কালিগঞ্জ, জেলা লালমনিরহাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কৃতকর্মের কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক রাকিবুলের নামে একই অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এলাকায় সে হ্যাকার হিসেবে পরিচিত।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST