1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ৮ দোকানে দুর্ধর্ষ চুরি, প্রায় ৫ লাখ টাকার মালামাল খোয়া - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে ৮ দোকানে দুর্ধর্ষ চুরি, প্রায় ৫ লাখ টাকার মালামাল খোয়া

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : ‎রাজশাহীর দুর্গাপুরে রাতের আঁধারে ৮ দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চুরির ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে জানা গেছে।

রোববার দিবাগত রাতে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের পাঁচুবাড়ী ও শ্রীধরপুর বাজারে এই চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকদের দাবি ৮টি দোকানের তালা ভেংগে ও সাটার কেটে প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা।

‎বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে এই বাজারে আমি ব্যবসা করে আসছি। এরকম ঘটনা আমার নজরে কখনো পড়েনি। চুরির ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

‎দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST