1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ২৫ ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো শেখ হাসিনার স্বপ্ননীড় - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

দুর্গাপুরে ২৫ ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো শেখ হাসিনার স্বপ্ননীড়

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠানের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলায় ২৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, আবুল কালাম আজাদ, আজহার আলী খাঁ, আকতার আলী, জাহাঙ্গীর আলম সম্রাট, মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে জমির সকল কাগজপত্র ও বাড়ির চাবি হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST