1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দুর্গাপুরে হত্যা মামলার আসামি ওয়াজেদ আলীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার ঘটনায় ওমর ফারুক (৪২) ও ফরহাদ কবির (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে সাড়ে ১২টার দিকে নাটোর সদরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে র‌্যাব-৫-এর সিপিএসসি, রাজশাহী এবং সিপিসি-২, নাটোর ক্যাম্পের যৌথ দল তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, ১৪ মে হোজা অনন্তকান্দি গ্রামে একটি মারামারিতে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনায় ১৫ মে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী, যিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন।

গত রোববার সকালে ওয়াজেদ আলী তার ছেলের সঙ্গে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় ওমর ফারুক ও ফরহাদ কবির লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। গুরুতর আহত অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।
ঘটনার পর পুলিশ ও র‌্যাবের তদন্তে গ্রেপ্তারকৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নতুন হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST