1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ধারী যুবক ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ধারী যুবক ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৮৯১ বার পড়া হয়েছে
দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ধারী যুবক ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুর্গাপুর প্রতিনিধি

বিডিসি জার্নাল২৪ডটকম দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ধারী যুবককে কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ১৪ মার্চ রবিবার দুপুরে জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর আতিকুর রহমান আতিকের বক্তব্য ও দূর্গাপুর থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। দুর্গাপুর উপজেলার আলিপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে থেকে আলিপুর গ্রামের দেলু চৌধুরীর পুত্র একটি অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয়দানকারী যুবক ফিরোজ চৌধুরী (৩২) কে আটক করে। এ সময় তার কাছে থাকা জিক্সার মোটরসাইকেল তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। পরে তাকে দূর্গাপুর থানায় অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়। এঘটনায় জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর আতিকুর রহমান আতিক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে আলিপুর গ্রামের ফিরোজ চৌধুরীর কাছ থেকে ১০০পিস ইয়াবা ও একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় দূর্গাপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST