1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে সাংবাদিকদের সাথে এমপি ডা. মনসুর রহমানের মতবিনিময় - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে এমপি ডা. মনসুর রহমানের মতবিনিময়

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান। এ সময় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। সোমবার বিকেলে  ডা মনসুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংসদ ডা. মনসুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করে সমালোচকদের মুখে ছাই দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারাদেশের মতো পুঠিয়া-দুর্গাপুরেও ব্যপক উন্নয়ন হয়েছে। যা বিগত যে কোনো সময়ের চাইতে বেশি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পুণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে দেশবাসীর সহায়তা কামনা করেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের পুনর্বাসন ও ভূমিহীনদের ঘর করে দিয়ে পুরো বিশ্বের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সুযোগ্য দিকনির্দেশনায় স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, রাস্তাঘাট, ব্রীজ-কার্লভাট নির্মাণ, মডেল মসজিদ নির্মাণ সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এছাড়া দুর্গাপুরের স্থানীয় সাংবাদিকদের মান মর্যাদার উন্নয়নে প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ করার উদ্যোগ সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছে।

এমপি মনসুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের ভালো মন্দের সব খবর উঠে আসে সাংবাদিকদের মাধ্যমে। এ কারনে দেশের উন্নয়নমুলক কাজের সচিত্র প্রতিবেদন তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। পুঠিয়া-দুর্গাপুরের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও মনোনয়ন পেলে সাধারণ মানুষের সাথে-পাশে নিয়ে কাজ করে যেতে চাই। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক দিক বিবেচনা করে এই আসনে পুণরায় আমাকে মনোনয়ন দেবেন বলে আমি আশাবাদী।

দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারন সম্পাদক গোলাম রসুল, সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, সাংবাদিক সমাজের সহ সভাপতি আঃ খালেক, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, প্রচার সম্পাদক রুবেল হক, দপ্তর সম্পাদক মাসুদ রানা তুষার, সদস্য মশিউর রহমান, শাহাবুদ্দিন মোল্লা, শাহীন আলম, মোফাজ্জল হোসেন প্রমূখ।

মতবিনিময় কালে সাংসদ ডা. মনসুর রহমানের সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ আঃ রাজ্জাক, রাজশাহী জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য রিনা বেগম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আজাহার আলী খাঁ, সাধারণ সম্পাদক এস এম কহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST