1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর ৫ দিন পর স্বামীর মৃত্যু! - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর ৫ দিন পর স্বামীর মৃত্যু!

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দুর্গাপুর জোনাল অফিসের বিলিং সহকারি নাসরিন সুলতানা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ৫ দিন পর তাঁর স্বামী আবু তালেব মারা গেছেন। স্ত্রীর সাথে সড়ক দুর্ঘটনায় আহত হন আবু তালেব। তারপর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ১১টার দিকে রামেক হাসপাতালে মারা যান তিনি।

জানা গেছে, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও উপজেলার চৌবাড়িয়া গ্রামের তাছের খতিবের ছেলে আবু তালেব গত শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। ওই দুর্ঘটনায় তাঁর স্ত্রী নাসরিন সুলতানা ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আবু তালেব ও তাঁর স্ত্রী রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দুর্গাপুর জোনাল অফিসের বিলিং সহকারী নাসরিন সুলতানা।

নগরীর বিনোদপুর এলাকায় ঢাকা মহাখালী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একতা ট্রাভেলস এর একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনা স্থলেই নিহত হন আবু তালেবের স্ত্রী নাসরিন সুলতানা। এ সময় আবু তালেব মারাত্মক আহত হলে তাকেও উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও আবু তালেবের স্বজনরা তাঁর মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST