1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৫২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক নেতা আব্দুল লতিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতলে মারা যান তিনি। স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল লতিফের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, গত ১২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ। ঘটনার পর স্থানীয়রা তাঁকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দুপুরের দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল লতিফ।

এদিকে, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়ি দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক মহলের শুভাকাঙ্ক্ষীরা শোকসন্তপ্ত হয়ে পড়েন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST