1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠন পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন শেষে বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
‎মহান বিজয় দিবসের কর্মসূচিতে আরো ছিল, সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা ভবনসহ সরকারি, আধা-সরকারী অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা। পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজয় মেলার আয়োজন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা।

‎পৃথক পৃথক এসব অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাসুুক ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল মিঞা, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, আনসার ভিডিপি অফিসার সেলিনা খাতুন।

‎এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদীদল দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য নাহিদুল হক বিদয়, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎এছাড়াও সকল বীর-মুক্তিযোদ্ধা, সরকারি, আধা-সরকারী দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST