1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ভোটার তালিকা হালনাগাদ বুথে হামলা, ইসির ২ কর্মী আহত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে ভোটার তালিকা হালনাগাদ বুথে হামলা, ইসির ২ কর্মী আহত

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুরে লাইনে দাঁড়ানো নিয়ে ভোটার তালিকা হালনাগাদ বুথে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় নির্বাচন কমিশনের ২ কর্মী আহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে পৌরসভা বুথে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছিলো। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মীদের সাথে স্থানীয় নাঈম ও আলী নামের দুই যুবকের বাকবিতণ্ডা হয়। পরে কয়েকজন যুবক সঙ্গবদ্ধ হয়ে এসে বুথে হামলা চালিয়ে টেবিল চেয়ার ভাংচুর করে ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ইসির কর্মী ও দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, লাইনে না দাঁড়িয়ে এক যুবক সবার আগে তাঁর ছবি তুলতে বলে। এ সময় ইসির অপারেটর আরিফ তাকে লাইনে দাঁড়াতে বলে। কিছু সময় পরে ওই যুবক আরও কয়েকজন যুবককে সাথে নিয়ে এসে বুথে হামলা চালায়। এতে ইসির অপারেটর সাগর ও রুহুল আমীন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। রোববার অফিসিয়ালি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন অফিসার সহ পুলিশ সদস্যদের পাঠানো হয়। তবে তার আগেই হামলাকারী যুবকরা সটকে পড়ে। ওই যুবকদের খোঁজ নিয়ে তালিকা করা হচ্ছে। ইসির পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST