1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুরে পুকুর থেকে সাকিল হোসেন (১৫) নামের মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাকিল হোসেন উপজেলার পালশা পশ্চিম পাড়া গ্রামের ইস্রাফিল হোসেনের পুত্র। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাকিল। পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে রাত ৮টার দিকে পালশা গ্রামের জনৈক মজিরের বাড়ির পাশের পুকুর থেকে সাকিলকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সাকিলের ফুফু বানেছা বেগম বলেন, সাকিলকে না পেয়ে এক প্রতিবেশীকে সাথে নিয়ে রাতের অন্ধকারে টর্চলাইট দিয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। এক সময় জনৈক মজিরের বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান সাকিলকে দেখতে পান। পরে পরিবারের স্বজনদের খবর দেয়া হলে তারা গিয়ে সাকিলকে মৃত অবস্থায় ওই পুকুর থেকে উদ্ধার করে। সাকিল জন্মগত ভাবেই মানসিক প্রতিবন্ধী ছিলেন বলেও জানান বানেছা বেগম।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ঘটনাটি উর্দ্ধতন কর্মকর্তাদের অবগত করে ওই যুবকের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST