
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেস-২’ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মামুন আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মামুন আলী (২৯)। তিনি জয়কৃষ্ণপুর এলাকার আজিজ মোল্লার ছেলে এবং পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তাজনিত কারণে ‘ডেভিল হান্ট ফেস-টু’ অভিযান অব্যাহত থাকবে।







