1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে জেলহত্যা দিবসে ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে জেলহত্যা দিবসে ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় চার নেতার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংঙ্গ সংগঠণের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে জাতীর চার নেতার স্মরণে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, কিসমত গনকৈড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পানাগর ইউপি চেয়ারম্যান আজহার আলী খাঁ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, পানাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আদম আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার পাশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST